বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

আজমিরীগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ॥ র‌্যাবের হাতে গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের গণমাধ্যম শাখা।
র‌্যাব জানায়, রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আজমিরীগঞ্জ থানার রাজনগর এলাকার মৃত একরাম হোসেন সওদাগরের ছেলে মাহীন সওদাগর (৩৬), আনন্দপুর এলাকার শফি মিয়ার ছেলে আলম মিয়া (৩০) এবং মোক্তার হোসেনের ছেলে আনোয়ার মিয়া (৩৭)।
র‌্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, আজমিরীগঞ্জ থানার কুমেদপুর এলাকার বাসিন্দা রাসেল আহমেদের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জেরে গত ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধভাবে রাসেল আহমেদের বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি পরিবারের সদস্যদের মারধর করে গুরুতর জখম করে।
একপর্যায়ে হামলাকারীরা রাসেল আহমেদকে ঘেরাও করে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে নিস্তেজ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযানে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com