সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে র‌্যাবে অভিযান ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গত ১৯ ফেব্রুয়ারি মাধবপুর উপজেলার নোয়াপাড়া ট্রাক স্ট্যান্ডের সামনে পাকা রাস্তা এলাকা থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, ওই দিন রাত ৯ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবে একটি দল উল্লেখিত এলাকায় একটি টহল বসায়। এ সময় একটি সবুজ রংয়ের সিএনজিকে সিগন্যাল দিয়ে থামালে ২ জন ব্যক্তি সিএনজি রেখে কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। পরবর্তীতে সিএনজির ভেতর থেকে ১০টি পোটলা নীল পলিথিনের উপর খাকি রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫০ কেজি গাঁজা ও সিএনজিসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ফান্দাউক গ্রামের খসরু মিয়ার পুত্র মোঃ ফারুক মিয়া (৩০) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুরাইল গ্রামের চুনু মিয়ার পুত্র মোঃ রুক্কু মিয়া (২৮)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি: এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com