বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সোহাগ মিয়া (২২)। তিনি নোয়াপাড়া (খড়কি) গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে। বুধবার ২১ জানুয়ারি দিবাগত রাত রাত প্রায় ১০ টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের টঙ্গীমোড় এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয়কালে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব সূত্রে জানা গেছে, ওই দিন রাতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রাত্রিকালীন নিয়মিত টহল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করছিল। এ সময় গোপন সূত্রে র‌্যাবের ডিউটিরত দলটি জানতে পারে নোয়াপাড়া ইউনিয়নের টঙ্গীমোড় এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। খবর পেয়ে রাত প্রায় সাড়ে ১০টার দিকে র‌্যাব সদস্যরা ওই এলাকায় পৌছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। এ সোহাগ মিয়াকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। তবে অপর ব্যক্তি পালিয়ে যায়। আটক সোহাগ মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে জানায় যে, তার হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে তার হেফাজতে থাকা ৩ টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৬টি পোটলা খাকি রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে আটক সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com