স্টাফ রিপোর্টার ॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বানিয়াচং প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন সভাপতি ইমদাদুল হোসেন খান ও সাধারণ সম্পাদক মখলিছ মিয়া। সংবাদপত্রে প্রদত্ত শোকবার্তায় তাঁরা শোকাহত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।