বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চৌধুরী বাজার জামে মসজিদে জুমার খুৎবায় মুফতী আব্দুল মজিদ ॥ মানুষ জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের পথে বেশি অগ্রসর হচ্ছে

  • আপডেট টাইম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বা পড়া হয়েছে

এম এ মজিদ ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার জামে মসজিদে ২৬ ডিসেম্বর জুমার খুৎবায় মুফতী আব্দুল মজিদ বলেছেন- কিয়ামতের দিন হবে সবচেয়ে ভয়ানক দিন। এই দিন আল্লাহ মানুষের জবান বন্ধ করে দেবেন। মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলবে। মানুষের হাত কথা বলবে। হাত দিয়ে সুদ গ্রহণ করা হয়েছে কিনা, ঘুষ খাওয়া হয়েছে কি না, পাপ কাজে হাত ব্যবহার করা হয়েছে কি না, মানুষের উপর হাত দিয়ে জুলুম করা হয়েছে কি না, সবকিছু হাত বলতে থাকবে। একইভাবে মানুষের পা কথা বলবে। পা দিয়ে কাউকে লাথি মারা হয়েছে কিনা, পা দিয়ে হেটে পাপ কাজের দিকে অগ্রসর হয়েছেন কিনা ইত্যাদি পা বলতে থাকে। কান কথা বলবে। কান দিয়ে কী কথা শুনা হয়েছে, পাপের কথা না নেকির কথা শুনা হয়েছে সবকিছু বলতে থাকবে। চোখ কথা বলবে। চোখ দিয়ে কি দেখা হয়েছে, তার জবাব চোখ দিয়ে দেবে। এখন দেখার বিষয় একজন মানুষের হাত, পা, চোখ, কান যদি সবকিছু বলে দেয় তাহলে আমরা জান্নাতে যেতে পারব কি না। তাই কিয়ামতের দিনটি হবে সবচেয়ে কঠিন দিন, সেই কঠিন দিন পাড়ি দেয়ার জন্য আমাদের কাছে কী সম্বল রয়েছে, তার কোনো হিসাব আমরা করি না। আমরা জান্নাতের পথ ছেড়ে দিয়ে জাহান্নামের পথে বেশি অগ্রসর হচ্ছি। আল্লাহ পাক প্রত্যেক মানুষের প্রতি তার দেয়া নেয়ামতের হিসাব নেবেন। নেয়ামতের সদব্যবহার করা হয়েছে কিনা তার পরীক্ষা নেবেন। আমরা প্রতিনিয়ত আল্লাহর দয়ার চাদরের মধ্যেই আছি। অথচ আল্লাহর দয়ার কোনো শুকরিয়াও আমরা আদায় করছি না। আল্লাহ বলেছেন- সঠিক সময়ে নামাজ পড়ার জন্য, আমরা নামাজ পড়ছি না। গান বাজনার অনুষ্ঠান হলে আমরা কয়েক ঘণ্টা আগেই সেখানে উপস্থিত হই, অথচ মসজিদে আজান হয় নামাজের জন্য আমরা হাজির হই না। ৫ ওয়াক্ত নামাজ জীবনের সাথে জড়িয়ে ফেলতে পারছি না। ফজরের সময় মসজিদ ফাকা, জুমার নামাজে মসজিদ পরিপর্ণ, অথচ ফজরের নামাজ যেমন ফরজ, জুমার নামাজও তেমনই ফরজ। আমরা আল্লাহর বিধানকে আমাদের মতো করে পালন করার চেষ্টা করছি। যা আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। মুফতি আব্দুল মজিদ বলেন- কারো মৃত্যু সংবাদ প্রচারের সময় বলে থাকি “আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে”। কারো মৃত্যুতে দুঃখের সাথে জানানোর কোনো সুযোগ নেই। কারো মৃত্যুতে আমরা বলি “অকাল মৃত্যু” অকাল মৃত্যু বলতেও কোনো কিছু নেই। মৃত্যুকে মেনে নেয়াই ঈমানের অংশ। আল্লাহ পাক প্রত্যেক জীবকে তার নির্ধারিত সময়েই মৃত্যু দেন। কাজেই অকাল মৃত্যু বলা বড় ধরণের গোনাহের কাজ।
জুমার নামাজের পরে হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী খুর্শেদ আলীর স্ত্রীর জানাযার নামাজ অনুষ্টিত হয়। এতে হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্জ জিকে গউছসহ অনেক মুসল্লী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com