সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন শেখ শামীম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী শেখ শামীম আহমদ।
গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিনের কাছ থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সমর্থকরা। এ সময় শেখ শামীম আহমদের অনুসারী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত শেখ শামীম আহমদ, গরিব-দুঃখী ও মেহনতি মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। বিশেষ করে স্বাস্থ্যসেবার উন্নয়নে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। নবীগঞ্জ উপজেলার শেরপুর দক্ষিণপাড় ক্লিনিকে দাতা হিসেবে নিয়মিত সহায়তা প্রদান করে তিনি প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য সহজ চিকিৎসাসেবার সুযোগ সৃষ্টি করেছেন। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নেও তাঁর অবদান প্রশংসনীয়। নবীগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা, স্কুল ও কলেজে তিনি নিয়মিত অনুদান দিয়ে আসছেন। ৪নং দীঘলবাক ইউনিয়নের স্বস্থিপুর দারুল উলুম কওমি মাদরাসার প্রথম তলা ভবন নির্মাণে এবং নবীগঞ্জ ইউকে আইসিটি ইন্সটিটিউটে তাঁর আর্থিক সহায়তা রয়েছে। পাশাপাশি পুরানগাঁও মাদরাসাসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানেও তিনি অনুদান প্রদান করেছেন। শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের অংশ হিসেবে শেখ শামীম আহমদ শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ, দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং এনায়েত খান মহিলা কলেজের দাতা সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। এছাড়া আউশকান্দি ও আশপাশের এলাকায় গরিব, নিম্নআয়ের ও মধ্যবিত্ত মানুষের কল্যাণে চক্ষুশিবির আয়োজন, শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক কার্যক্রমে তিনি নিয়মিত সম্পৃক্ত রয়েছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে হবিগঞ্জ-১ আসনে শেখ শামীম আহমদের রাজনৈতিক উপস্থিতি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা। সমাজসেবায় দীর্ঘদিনের সম্পৃক্ততা তাঁকে ভোটারদের কাছে গ্রহণযোগ্য করে তুলবে এমন প্রত্যাশাও প্রকাশ করছেন তাঁর সমর্থকেরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com