শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

জমি ক্রয় সংক্রান্ত বিষয়ে ভুল বুঝাবুঝির অবসান ॥ রেজিস্ট্রি করে দিলেন অবনী দাশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর অবনী কুমার দাশ ও তার ছোট ভাই বিনয় কুমার দাশের বিরুদ্ধে জমি বিক্রি নিয়ে সৃষ্ট বিরোধ অবশেষে সালিশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে।
স্থানীয় মুরুব্বিদের উদ্যোগে অনুষ্ঠিত সালিশ বৈঠকে অবনী কুমার দাশ ভুক্তভোগী ক্রেতা ও হবিগঞ্জ প্রেসক্লাবের অফিস সহকারী নিশিকান্ত দাশের নিকট দুঃখ প্রকাশ করেন এবং বিক্রিত জমি রেজিস্ট্রি সম্পন্ন করে দেন। ভুল বুঝার কারনে নিশিকান্ত দাশও দুঃখ প্রকাশ করে বলেন, অবনী দা আমাদের গ্রামের গর্ব। উনি একজন সম্মানিত ব্যক্তি।
উল্লেখ্য, জমি ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে ভুল বুঝাবুঝির সৃষ্টি হলে ৪ ও ৫ নভেম্বর একটি সংবাদ স্থানীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়।
সালিশকারকদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। অবনী দাশ জানান, পূর্বের চুক্তি অনুযায়ী নির্ধারিত ৬০ শতক জমির রেজিস্ট্রি তিনি ক্রেতার নামে রেজিষ্ট্রি করে দেন। সালিশকারকরা বিষয়টির শান্তিপূর্ণ নিষ্পত্তিতে সন্তোষ প্রকাশ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com