বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

  • আপডেট টাইম বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। সভায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞা, দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান ছালিক মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী সাব্বীর আহমদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্ল্যাহ, উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিদ্যুৎ দাশ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেলিম হায়দার, উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য জাহেদ আহমদ, আছমা বেগম, হামিদা বেগম, পারভীন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা। সভায় নানা আলোচনার প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, নবীগঞ্জ শহরে যানজট কমাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হবে। নির্ধারিত সময়ের বাইরে অবৈধ স্থাপনা অপসারণ না হলে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পাহাড়ি অঞ্চল দিনারপুরে মাদক, জুয়া ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে মোবাইল কোর্টসহ প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হবে। পাহাড় কেটে অবৈধভাবে মাটি বিক্রির ঘটনার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। কুশিয়ারা নদীতে বালু উত্তোলনের ঘটনার তদন্তে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট দাখিলের পর উর্ধতন কর্মকর্তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
এছাড়া, বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সমিটার চুরির ঘটনা রোধে ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রে যাতায়াতের রাস্তা মেরামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর চিঠি প্রেরণেরও সিদ্ধান্ত হয়েছে।
সভায় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়েছে, ইউনিয়ন পর্যায়ে ভোট ও গণভোট বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে আকৃষ্ট করতে। একই সঙ্গে, নির্বাচন চলাকালীন প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে এবং শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com