শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বিজিবি’র অভিযান ॥ ট্রাকসহ সাড়ে ৩ কোটি টাকা মুল্যের ভারতীয় চোরাই পন্য উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযান চালিয়ে কাভার্ড ভ্যান ও ট্রাকে লুকানো বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি, কসমেটিকস, জিরাসহ গাড়ি জব্দ করেছে। যার আনুমানিক মূল্য সাড়ে ৩ কোটি টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি বিশেষ টহল দল ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ২টার দিকে ১টি কাভার্ড ভ্যান সন্দেহজনক ভাবে এর গতিরোধ করা হয়। পরে কাভার্ড ভ্যানটি তল্লাশী করে গাড়ি ভর্তি কাঠের গুড়ার বস্তা নামানো হয়। পরে কাভার্ড ভ্যানের বডির ভিতরে অভিনব কায়দায় তৈরি করা গোপন কুঠুরিতে লুকানো অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও শাল জব্দ করা হয়।
একইভাবে আরেকটি বালু বোঝাই ট্রাক তল্লাশী করে বালির নিচে লুকিয়ে রাখা ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স ও জিরা জব্দ করা হয়।
এ ছাড়া সিন্দুরখান ও বাল্লা বিওপির টহল দল সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় পিয়াজ এবং ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
চোরাচালানী পণ্য উদ্ধারের বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো: তানজিলুর রহমান বলেন, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানগুলো আমাদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। চোরাচালান নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং দেশের অর্থনীতিকেও সুরক্ষিত করছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় অনন্য ভূমিকা পালন করে।
জব্দকৃত পণ্য হবিগঞ্জ কাস্টমস ও মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com