মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে বেওয়ারিশ কুকুরের উপদ্রব ॥ আতঙ্কে জনসাধারণ

  • আপডেট টাইম সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলাজুড়ে দিনদিন বেড়ে চলেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। বিশেষ করে শহর ও উপজেলার বিভিন্ন সড়ক, বাজার এবং আবাসিক এলাকায় যত্রতত্র ঘুরে বেড়ানো এসব কুকুর স্থানীয়দের জন্য ভয় ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পৌর কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না থাকায় সমস্যাটি আরও প্রকট হয়ে উঠছে বলে অভিযোগ বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাত থেকে ভোর পর্যন্ত দলবেঁধে রাস্তায় ঘুরে বেড়ায় বেওয়ারিশ কুকুরের ঝাঁক। কখনো কখনো দিনের বেলাতেও তাদের আচরণ আক্রমণাত্মক হয়ে ওঠে। বিশেষ করে স্কুলগামী শিশু, নারী ও বৃদ্ধরা বেশি ভুক্তভোগী। রাতে বাড়ি ফেরার পথ অনেকের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। গতকাল মাধবপুরে কুকুরের কামড়ে দুই শিশু আহত হয়েছে। তারা হল সুলতানপুর গ্রামের সাবাজ মিয়ার পুত্র মাহিন মিয়া (৪), আহাদ মিয়ার পুত্র মোহাম্মদ উল্লা (৬)। গত দুইদিন ধরে কুকুর কামড়ালেও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়নি। বিশেষজ্ঞদের মতে, মানবিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কুকুর নিয়ন্ত্রণ কর্মসূচি, যেমন নির্বীজন, টিকাদান ও আশ্রয়কেন্দ্র স্থাপন, গ্রহণ করলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে এর জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ এবং নিয়মিত মনিটরিং।
জেলা বাসিন্দারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, সময়মতো উদ্যোগ না নিলে ভবিষ্যতে এই সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, দুই শিশুকে কুকুর এমনভাবে কামড়িয়েছে, তাদের অবস্থা আশংকাজনক। পর্যাপ্ত পরিমাণ ভেকসিনও হাসপাতালে নেই। তারা যথাসাধ্য চেষ্টা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com