শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দিবস পালিত হয়েছে।
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বুধবার সকাল ১০টায় একটি র‌্যালি শহরে অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন ফিতা কেটে ও পায়রা উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন।
পরে স্থানীয় নিউফিল্ড মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, কৃষিবিদ মোঃ আকতারুজ্জামান, প্রাণিসম্পদ অফিসের উপপরিচালক কৃত্রিম প্রজনন ডাঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হক, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার প্রমুখ। প্রদর্শনীতে জেলার বিভিন্ন স্থান থেকে ৩০টি স্টল অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com