বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে বিষপানে যুবকের মৃত্যু চুনারুঘাটে চুরি করা গরু বিক্রি করতে গিয়ে জনতার হাতে যুবক আটক শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ

চুনারুঘাটে নকল কীটনাশক তৈরির কারখানা আবিস্কার ॥ আটক ৩

  • আপডেট টাইম সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সানখোলা ইউনিয়নের উত্তর ঘোরামি গ্রামে অবৈধভাবে নকল কীটনাশক তৈরি ও মজুদের অভিযোগে ৩জনকে আটক করেছে শাহজিবাজার আর্মি ক্যাম্প। রবিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ নকল কীটনাশক ও রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, উত্তর ঘোরামি গ্রামের মৃত আব্দুস ছামাদের পুত্র সাব ডিলার মো. জামাল হোসেন, উত্তর ঘোরামি গ্রামের মো. ফরিদ মিয়ার পুত্র মো. সাইফুল ইসলাম, উত্তর ঘোরামি গ্রামের মৃত সমোজ আলীর পুত্র মো. আলমগীর হোসেন। স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন, একটি চক্র পাথরের গুঁড়া, চক পাউডার ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে ভার্টাকো, বেস্ট-আপ ও থিওভিট কীটনাশকের খালি প্যাকেটে নকল মাল ভরে বাজারজাত করছে। এতে আশপাশের কয়েকটি গ্রামের কৃষকরা ব্যাপক তির মুখে পড়েন। গোপন তথ্যের ভিত্তিতে শাহজিবাজার আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। পরে বিষয়টি জানানো হলে ইউএনও, কৃষি কর্মকর্তা, থানা পুলিশের প্রতিনিধি, ইউনিয়ন চেয়ারম্যান-মেম্বার ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযানে উদ্ধার করা হয়, ২০০ কেজি চক পাউডার, ৪০০টি ভার্টাকো খালি প্যাকেট, ৯০০টি নকল বেস্ট-আপ ভর্তি প্যাকেট, ৫০টি থিওভিট খালি প্যাকেট, ৭০ কেজি রাসায়নিক পদার্থ, ১০ কেজি নকল ভার্টাকো, দুটি প্যাকেজিং মেশিন ও ৩০০টি খালি সার ব্যাগ।
চুনারুঘাটের ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করে ৩জনকে ১ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। পরে সাজাপ্রাপ্ত এবং উদ্ধারকৃত মালামাল চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com