শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে কোনো ফ্যাসিস্ট জন্মাবে না-সৈয়দ ফয়সল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, কৃষকের পন্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকীকরণ, বেকারত্ব নিরসনে যুবকদের কর্মসংস্থান, মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতেই বিএনপি ঘোষিত ৩১ দফা। আমি যদি আপনাদের ভোটে বিজয়ী হই তাহলে গ্রামাঞ্চলে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, কৃষি ও চা-বাগান খাতের উন্নয়ন, যুব ও মহিলা ক্ষমতায়ন এবং সবার জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব ইনশাল্লাহ।
বুধবার সন্ধ্যায় মাধবপুর উপজেলার রতনপুর ঈদ গাঁ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত তার সমর্থনে এক নিবার্চনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন-আমাদের বিভিন্ন ইসুতে ভিন্ন মত থাকতে পারে কিন্তু এদেশের মানুষের জন্য আমরা সকলে বিভাজন ভুলে গিয়ে মিলে মিশে কাজ করতে হবে। ধানের শীষ বিএনপির প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক। তাই এ প্রতীককে বিজয়ী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সহসভাপতি এসএম জাবেদ, যুগ্ম সম্পাদক সুমন চৈাধুরী, বিএনপি নেতা তপু মেম্বার, ইমন মিয়া, রফিক মিয়া, ইসলামউদ্দিন মেম্বার প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com