মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ডেভিলহান্ট অভিযানে ১ জনসহ ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার (১২ নভেম্বর) রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত এ বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পশ্চিম বড়চর গ্রামের মৃত মরম আলীর পুত্র মোঃ নুরে আলম (৩০), তিনি শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক। ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারায় গ্রেফতারকৃতরা হলেন, পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের আমির হোসেনের পুত্র আফিল উদ্দিন (২৯), পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের মোঃ আঃ শুকুরের পুত্র মোঃ জুনায়েদ মিয়া (৩০), নিজগাঁও গ্রামের কিম্মত আলীর পুত্র মোঃ মোবাশ্বির ওরফে বুলেট (২৩), গাজীগঞ্জ গ্রামের বাচ্চু মিয়ার পুত্র আল আহমেদ আমিন নিলয় (২২) বর্তমান ঠিকানা নিজগাঁও, শায়েস্তাগঞ্জ। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার সূত্রে জানা গেছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com