মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে নাশকতা ঠেকাতে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮০ বা পড়া হয়েছে

মাধবপুর, প্রতিনিধি ॥ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য নাশকতা প্রতিরোধে মাধবপুর উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির মাধ্যমে নাশকতার আশঙ্কা তৈরি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে মাঠে নেমেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ বিন কাসেম। তিনি গতকাল বুধবার (১২ নভেম্বর) রাত ৮ টায় মাধবপুর থানা পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অনুমোদনবিহীনভাবে খোলা বোতলে ডিজেল ও পেট্রোল বিক্রি করার দায়ে দুই জ্বালানি ব্যবসায়ী অজিত পাল ও ধীরেন্দ্র ঘোষকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ খালি বোতল, প্লাস্টিকের জার ও তেল বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়। ইউএনও জাহিদ বিন কাসেম জানান, বাজারে খোলা বোতলে তেল বিক্রির কারণে অসাধু ব্যক্তিরা সহজেই তা ব্যবহার করে নাশকতা ঘটাতে পারে, যা জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি। তাই উপজেলা প্রশাসন এই ধরনের বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে এবং নিয়মিত নজরদারির আওতায় এনেছে। এদিকে মাধবপুর থানা পুলিশ ১১টি ইউনিয়ন ও পৌর শহরে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করছে। প্রতিটি ইউনিয়নে স্থানীয় চৌকিদারদের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে রেলপথ ও ঢাকা-সিলেট মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। ট্রেন স্টেশন, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্রিজ-কালভার্ট এলাকায় দিনরাত পুলিশ মোতায়েন রয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্যা বলেন, “হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশে আমরা সার্বক্ষণিক মাঠে আছি। প্রতিটি পুলিশ সদস্য দায়িত্বশীলভাবে কাজ করছে যাতে এলাকায় কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com