মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে ডিএমআইই পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রুহুল আমিন। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম। সহকারী হিসেবে প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা সমন্বয়কারী আজাদুল ইসলাম ও রিঙ্কু চক্রবর্তী।
প্রশিক্ষণে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন হবিগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মইনুল হক। সভায় গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপ-পরিচালক মইনুল হক সকল ইউপি সদস্যদের সালিশ-বিচার না করে মামলা গ্রাম আদালতে প্রেরণের আহ্বান জানান।
এছাড়া ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীদের মামলার নথি ও রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ করার নির্দেশনা দেন। চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি প্রতি সপ্তাহে নির্দিষ্ট দুই দিন গ্রাম আদালত পরিচালনার পরামর্শ দেন, যাতে সাধারণ মানুষ দ্রুত ও সাশ্রয়ী মূল্যে ন্যায়বিচার পেতে পারে। সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com