প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, হবিগঞ্জ জেলা ও নবীগঞ্জ পৌর বিএনপি’র সদস্য ছাবির আহমদ চৌধুরীর দলীয় সদস্য পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গত ২৮ অক্টোবর এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ছাবির আহমেদ চৌধুরীর প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ছাবির আহমেদ চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।