সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচংয়ে মাদ্রাসা ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধ ॥ আল্টিমেটাম

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে জামেয়া দারুস সালাম মাদ্রাসার হিফজ বিভাগের মেধাবী ছাত্র মইনুল ইসলাম (১২) কে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় গ্যানিংগঞ্জ বাজারে মাদ্রাসার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা শায়েখ মখলিসুর রহমান এবং সঞ্চালনা করেন মুফতি ওলিউর রহমান। এ সময় বক্তব্য দেন, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা গোলাম কাদির, অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী, মাওলানা আব্দুল অলি, মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, মুফতি আহমদ আলী, মুফতি আমীর আহমদ, মাওলানা আব্দুল মুকিত সালেহ, মাওলানা হাদিসুর রহমান, মাওলানা ফরিদ আহমদ, সর্দার ময়না মিয়া, ইউপি সদস্য হাজী ইমরান আহমদ, ইমরান চৌধুরী ও ছাত্রনেতা রিমন আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, “বানিয়াচংয়ের মতো আলেমসমৃদ্ধ এলাকায় কোরআনের হাফেজ হতে যাওয়া এক শিশুকে নির্মমভাবে হত্যা এটি শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার ওপর আঘাত। আমরা মনে করি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় খুনিদের শনাক্ত ও গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ”মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে মইনুল ইসলাম নিখোঁজ হয়। নিখোঁজের ২৪ ঘন্টা পর একটি খালের জল থেকে নারী পোষাক পরিহিত মাদ্রাসা ছাত্র মঈনুল হাসান (১২) মরদেহ উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বানিয়াচং সদরের ৩নং দক্ষিণ পুর্ব ইউনিয়নের দোয়াখানী এলাকায়। জানা যায়, বানিয়াচং দোয়াখানী দারুস সালাম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোঃ মইনুল হাসান গত মঙ্গলবার দুপুরের পর থেকে নিখোঁজ হয়। দুপুরের খাবার খেতে প্রতিদিন মাদ্রাসা থেকে বাড়ী যেত মইনুল ওই দিন খাবার খেতে বাড়ীতে না যাওয়ায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজাখোজি করেও কোথাও না পেয়ে এলাকায় মাইকিং করে নিখোজের সংবাদটি প্রচার করে মইনুলের পরিবার। বুধবার সকাল অনুমানিক সাড়ে নয়টার দিকে দোয়াখানী মহল্লার একটি খালে ভাসমান অব¯’ায় একটি লাশ দেখতে পায় পথচারীরা। বিষয়টি এলাকায় চাউর হলে নিখোঁজ মাদ্রাসার ছাত্র মইনুলের বাবা আতিকুর রহমান ঘটনা¯’লে গিয়ে দেখতে পান খালের মধ্যে পড়ে থাকা লাশটি তারই আদরের সন্তান মইনুল হাসান এর। ছেলের নিথর দেহটি দেখা মাত্রই কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাটি বানিয়াচং থানাকে অবহিত করা হলে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মইনুল হাসান এর মরদেহটি উদ্ধার করে বানিয়াচং থানায় নিয়ে আসা হয়। নিহত মইনুল হাসান এর বাবা আতিকুর রহমান এর সাথে আলাপকালে তিনি জানান, আমার ছেলেকে কোরআন এর হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছিলাম, ইতিমধ্যে সে ৭ পাড়া কোরআর শরীফ মুখস্থ করেছিল। তিনি আরো জানান, আমার ছেলে সবসময় গায়ে পাঞ্জাবি পরতো। পুত্রের গায়ে নারী পোষাক দেখে তিনি দাবি করেন এটা পরিকল্পিত হত্যা। যে নরপশুরা আমার ছেলেকে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই। এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ বিষয়ে থানায় এখনো মামলা হয়নি, তবে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। পুলিশের একাধিক টীম এ ঘটনার রহস্য উদঘাটনসহ প্রকৃত আসামীদের গ্রেফতারে মাঠে নিয়োজিত আছে বলেও জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com