শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

মাধবপুরে শলিস বৈঠকে দু’দলের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪
  • ৫২৭ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামে শালিস বৈঠকে রায় দেয়াকে কেন্দ্র করে গতকাল রোববার সকালে দু’দল লোকের মধ্যে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- আন্দিউড়া গ্রামের জুয়েল মিয়ার ভাগিনা সোহান একই গ্রামের রহমান মিয়ার ছেলে কামাল মিয়াকে মোবাইল ফোনে হুমকি দেয়ার অভিযোগে রোববার সকালে ইউপি সদস্য তোফায়েল আহম্মদ চৌধুরী অপুর সভাপতিত্বে এক শালিস বৈঠক বসে। শালিসের সিদ্ধান্ত অনুযায়ী সোহান কামালের কাছে ক্ষমা চাইতে গেলে কামাল তা না মেনে সোহান ও তার মামার উপর অর্তকিতে হামলা চালায়। এ নিয়ে দু’দলের মধ্যে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে হোসনে আরা (৪৯), জুয়েল মিয়া (২৭), আবেদ আলী (২৫), নূর আলী (৫২), মমিন মিয়া (৩৮), আব্দুল কুদ্দুছ (২৫), আব্দুল আউয়াল (৬০) কে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com