বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

সরজমিন পরিদর্শনে ইউএনও নবীগঞ্জের মোল্লারাই গ্রামে রাতের আধারে পিলার নির্মাণ

  • আপডেট টাইম বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার মোল্লারাই গ্রামে অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর জমি জোরপূর্বক দখল করে রাতের আধারে পিলার নির্মাণ করছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ইউএনও উভয় পক্ষকে নোটিশ প্রদান করেছেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের মোল্লারাই গ্রামের (অব.) নির্বাহী প্রকৌশলী আবু জাহেদ চৌধুরী মৌজা বাজকাশারা, জেএল নং ৯৮, খতিয়ান নং ১৯৫, দাগ নং ৩২৩ মোট ৩৪ শতক বাড়ি রকম ভূমির পৈত্রিক মালিক। সম্প্রতি একই গ্রামের মনিরুজ্জামান চৌধুরীর পুত্র জার্মান প্রবাসী মশিউর রহমান চৌধুরী জোরপূর্বক ওই জমির ৪ ফুট ভেতরে ঢুকে পিলার নির্মাণের কাজ শুরু করেন।
এ ঘটনায় ভুক্তভোগী (অব.) নির্বাহী প্রকৌশলী আবু জাহেদ চৌধুরী গত ১৪ অক্টোবর নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেন।
উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়েরের প্রেক্ষিতে এবং উপজেলা নির্বাহী অফিস থেকে গত রবিবার (১৯ অক্টোবর) নোটিশ পাওয়ার পর তরিগরি করে গত সোমবার (২০ অক্টোবর) অন্য জায়গায় পিলার বানিয়ে রাতের আধারে ৩০/৪০ জন লোক দিয়ে পিলার স্থাপন করে জার্মান প্রবাসী মশিউর রহমান চৌধুরী জোরপূর্বক ওই জমির ৪ ফুট ভেতরে ঢুকে দেয়াল নির্মাণের কাজ করেন। খবর পেয়ে তাৎক্ষনিক গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। তিনি ঘটনাস্থলে গিয়ে জার্মান প্রবাসী মশিউর রহমান চৌধুরীকে সীমানা নির্ধারণ না করে পিলার বা দেয়াল নির্মাণ করতে নিষেধ করেন।
এ সময় তিনি আগামী সোমবার (২৭ অক্টোবর) উভয়পক্ষের সার্ভেয়ার, নবীগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারসহ ৩ জন সার্ভেয়ার এবং স্থানীয় চেয়ারম্যান বা গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে জায়গার সঠিক সীমানা নির্ধারণ করে পিলার বা দেয়াল নির্মাণ করার নিদের্শ প্রদান করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com