বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

পৌর যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

  • আপডেট টাইম সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪
  • ৫১২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক শফিকুর রহমান সিতু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম সাজন ও যুগ্ম আহ্বায়ক শেখ মামুনুর রশীদ মামুন সহ যুবদলের সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ পৌর এলাকার ৮নং ওয়ার্ডের তেঘরিয়া দক্ষিণ পাড়া যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুবদল নেতা তৌফিকুল ইসলাম রুবেল। সভা পরিচালনা করেন যুবদল নেতা বেলাল আহমেদ। সভায় বক্তব্য রাখেন- যুবদল নেতা শহিদুল ইসলাম শামীম, মখলিছুর রহমান, ওয়াহিদুর রহমান গাজী, কবির আহমেদ, হায়দর আলী, মহিউদ্দিন হোসেন, আব্দুল মান্নান, মোঃ হোসেন প্রমুখ। সভায় অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com