শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে তুলকালাম কান্ড হবিগঞ্জ শহরে “পূবালী ব্যাংক পিএলসি” টাউন মসজিদ রোড শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালী” অনুষ্ঠিত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জের বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপমানের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঙ্গলাল, সম্পাদক সাধারণ নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল, সম্পাদক বিভূ হবিগঞ্জসহ ১২ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম শুরু ॥ সকলের মাঝে স্বস্থি লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে আটক ২ ॥ ৩টি গাড়ি জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় সীমান্ত সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। ১৬ অক্টোবর বেলা সাড়ে ১১টায় উপজেলার মনতলা তেমনিয়া এলাকায় অভিযান চালিয়ে ২ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয় এবং ৩টি বালু বোঝাই ট্রাক্টর জব্দ করা হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর মনতলা বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম এবং মাধবপুর থানা পুলিশের সদস্যরা। অভিযানের লক্ষ্য ছিল দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম বন্ধ করা।
অভিযানকালে সোনাইছড়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকালে আটককৃত ব্যক্তিরা হলেন- উপজেলার মঙ্গলপুর গ্রামে শফিক মিয়া (২৫), একই গ্রামের মোঃ সোহেল মিয়া (২৬)।
সহকারী কমিশনার (ভুমি) মোঃ মুজিবুল ইসলাম জানান, অভিযান চলাকালে অভিযুক্তরা সরকারি আইন অমান্য করে বালু উত্তোলন করছিল। মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা’ অনুযায়ী দোষী সাব্যস্ত করে ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আটককৃত ৩টি ট্রাক্টরও জব্দ করা হয়েছে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও দেশের সম্পদ রক্ষায় বিজিবি সব সময় সর্তক এবং নিঃস্বার্থভাবে কাজ করে। দেশের স্বার্থবিরোধী যে কোনো কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে সোনাইছড়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি ঘটাচ্ছিল এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। স্থানীয়রা জানান, বালু চোরাচালান রোধে প্রশাসনের এই তৎপরতা একটি দৃষ্টান্ত তৈরি করবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com