সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে বিএনপি নেতা হারুন মিয়ার বিরুদ্ধে বিস্তর অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে হারুন মিয়া নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় নীতি ভঙ্গ ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছেন ¯’ানীয় এলাকাবাসী। এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ গত ১২ অক্টোবর দলীয় মহাসচিব বরাবর পাঠানো হয়েছে। অভিযোগপত্রে স্থানীয় এলাকাবাসীর পক্ষে ২৮ জন লোক স্বাক্ষর করেছেন।
সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হারুন মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলীয় নীতি ও সংগঠনের পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ উঠে আসছে।
অভিযোগে উল্লেখ করা হয়, ২০০৮ সাল থেকে তিনি পলাতক আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে আতাত করে প্রতিটি জাতীয়, উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করেছেন। বিষয়টি ইউনিয়ন সভাপতি থেকে শুরু করে উপজেলা পর্যায়ের বিএনপি নেতা-কর্মীরাও অবগত আছেন।
অভিযোগে আরও বলা হয়- হারুন মিয়া পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় নাম ব্যবহার করে নবীগঞ্জের একমাদক ব্যবসাীকে পৃষ্ঠপোষকতা শুরু করেন। বিএনপির ঘাঁটি বলে পরিচিত তার নিজ গ্রাম বারইকান্দি হালিতলা এলাকায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন।
অপরাধমূলক কর্মকাণ্ডে হারুন মিয়া আশ্রয় ও পশ্রয় দিয়ে আসছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। দলীয়ভাবে কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় জনগণ বিএনপির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
দলীয় হাই কমান্ড হারুন মিয়ার বিরুদ্ধে দলীয় নীতি ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগ আমলে নিয়ে তাঁর প্রাথমিক সদস্য পদসহ সকল পদ-পদবী থেকে বহিষ্কারের দাবী জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com