প্রেস বিজ্ঞপ্তি ॥ গত মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হবিগঞ্জ শহরের পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ শেষে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পূজার সার্বিক খোজ খবর নেন। পূজা কমিটির নেতৃবৃন্দ হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশেনের সভাপতি মোঃ শামছু মিয়া। সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক রতন রায়, সদস্য মোঃ নাছির মিয়া, সেলিম আহমেদ, অঞ্জন রায়, কেসব মিত্র, মোঃ তাজুল ইসলাম, অফিস সহকারী মহরম আলী প্রমুখ।