প্রেস বিজ্ঞপ্তি ॥ নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ ও দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারাকে হেনস্তার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা এনসিপি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চৌধুরীবাজারস্থ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সাইফুর রহমান টাউন হলে গিয়ে পথসভায় মিলিত হয়।
সভায় বক্তব্য দেনÑ জেলা এনসিপি সদস্য, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি আবু হেনা মোস্তফা কামাল, শাকির মোহাম্মদ, আবদুল বাছিত তরফদার মিঠু, অ্যাডভোকেট নজরুল আজিজ জুনেদ, অ্যাডভোকেট ফখরুদ্দিন জাকী, সামির আহমেদ রহমত, সাইফুর রহমান, মীর দুলাল, আ খ ম উস্তার মিয়া তালুকদার, ফজলুল করিম, চন্দনা খানম, আজমিরীগঞ্জের প্রধান সমন্বয়কারী কামাল আহমেদ, সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী একেএম নাছিম, আমিনুল হক, মোঃ সাইদুল হক, সালাউদ্দিন চৌধুরী সাইদ, জিয়াউল হক মিশু, মোঃ সাজিদুর রহমান, আরিফ আহমেদ, বশির আহমেদ চৌধুরী, জাবেদ আহমেদ, কাউছার আহমেদ রনি, জাতীয় যুবশক্তির নূর আলম, মোস্তাফিজুর রহমান জুনেদ, আজিজুল হক রাহিম। সভা পরিচালনা করেন এনসিপি সদর উপজেলার যুগ্ম সমন্বয়কারী শাহ সৈয়দ উল হাসান সাঈদ।
আবু হেনা মোস্তফা কামাল বলেন, হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতির জবাব চেয়ে এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। কেন্দ্রীয় নির্দেশনায় আমাদের আজকের এই মিছিল ও পথসভা। দ্রুত এ ঘটনার বিচার না করলে পরবর্তীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।