মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

শায়েস্তাগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ একজন আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে ৩৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শায়েস্তাগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে-ঢাকা থেকে একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ গাঁজা শায়েস্তাগঞ্জ হয়ে বিভিন্ন এলাকায় পাচার হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই গাড়ির চালক ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র‌্যাব-৯ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায়, সে দীর্ঘদিন ধরে চুনারুঘাট এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।
এ ব্যাপারে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানায়।
র‌্যাব-৯ এর প থেকে জানানো হয়, মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আইন-শৃংখলা বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com