সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ থেকে নিখোঁজের ৮ মাস পর ভারত থেকে ফিরেছে মাদ্রাসা ছাত্র

  • আপডেট টাইম রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ তেঘরিয়া থেকে মাদ্রাসা ছাত্র নুর আলম (১৩) নিখোঁজ হওয়ার ৮ মাস পর ভারত থেকে ফিরেছে। জেলা পুলিশের সার্বিক প্রচেষ্টায় সে মায়ের কোলে ফিরে আসে। এমন একটি মহৎ উদ্যোগ নেয়ার জন্য পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসিকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। জানা যায়, ২৪ সালের ৬ নভেম্বর ওই গ্রামের মৃত মাহবুব আলমের পুত্র নুর আলম (১৩) বাড়ি থেকে নিখোঁজ হয়। এ বিষয়ে তার মা জহুর চাঁন বিবি গত ১৩ নভেম্বর সদর থানায় জিডি করেন। তাকে উদ্ধারের জন্য দায়িত্ব দেয়া হয় এসআই আলী আকবরকে। এরপর কললিষ্ট ও মোবাইলসহ যোগাযোগ মাধ্যমে জানতে পারেন সে ভারতের মুর্শিদাবাদ জেলায় আছে। এরপর পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী, সদর ওসি কেএম শাহাবুদ্দিন শাহীনের সহযোগিতায় তাকে উদ্ধারে চেষ্টা করেন আলী আকবর। পরে যশোরের পুলিশ সুপারের মাধ্যমে ভারতের মুর্শিদাবাদ পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হয়। এরপর কয়েকদিন আগে তাকে যশোর জেলার বেনাপোল দিয়ে আনা হয়। সেখান থেকে সদর থানায় খবর দিলে এসআই আলী আকবর তার মায়ের কাছে গতকাল শনিবার দুপুরে সদর থানায় হস্তান্তর করা হয়। এ সময় নুরে আলম জানায়, বাড়ি থেকে চুল কাটতে বাহির হয়। এরপর কিছু বলতে পারে না। তার মনে হয়েছে তাকে জ¦ীনে নিয়ে গেছে ভারত। তার মা জহুরা বেগম থানায় আক্ষেপ করে জানান, রাতে যে ভাত খাব, ঘরে চাউল নাই। স্বামী মারা যাবার পর ছেলে মেয়েকে নিয়ে মানুষের সহযোগিতায় বেঁচে আছি। আমার কাছে একটি পয়সাও ছিলো না। তবে পুলিশের সহযোগিতায় আমার ছেলেকে ফিরে পেয়েছি। ওসি জানান, ছেলেটিকে তার মার কাছে ফিরিয়ে দিতে পারায় আনন্দিত হয়েছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com