রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে মোহাম্মদ সহিদ উল্ল্যা সিলেট বিভাগে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

  • আপডেট টাইম বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১২২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন হবিগঞ্জে মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা। গতকাল মঙ্গলবার (২৬ আগষ্ট) সিলেট রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তাকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সিলেট বিভাগের চার জেলার পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা। এর আগে গত ১৮ আগষ্ট, জেলা পুলিশের কল্যাণ সভায় মাধবপুর থানায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য জুলাই মাসের ’সেরা অফিসার নির্বাচিত হন তিনি। বিভাগীয় সাফল্যের জন্য ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এ. এন. এম সাজেদুর রহমান ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মাধবপুর থানা এলাকায় কর্মরত সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com