সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

দিন-দুপুরে হবিগঞ্জ স্টেডিয়ামের দোকানের তালা ভেঙ্গে মালামাল চুরি ॥ জনতার হাতে আটক ২

  • আপডেট টাইম রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রকাশ্যে দিন-দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের একটি দোকানের তালা ভেঙ্গে মালামাল চুরি করে নিয়ে যাবার সময় জিহাদ নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে শহরের গোসাইপুর এলাকার বাসিন্দা।
জানা যায়, গতকাল বেলা ৩টার দিকে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম (নতুন ষ্টেডিয়াম) এর ৬১ নং দোকানের সাটারের তালা ভেঙ্গে জসিম ভেতরে প্রবেশ করে। তাকে সহযোগিতা করে স্টেডিয়ামের স্টাফ জসিম। এরা দোকানের ভেতর থেকে পুরাতন ২টি সাটার ও বেশ কিছু গ্রিল চুরি করে নিয়ে যায়। মালামাল নেয়ার সময় স্থানীয়রা তাদের জিজ্ঞেস করলে স্টেডিয়ামের স্টাফ জসিম জানায় দোকান মালিকের অনুমতি নিয়েই এগুলো নেয়া হচ্ছে। এগুলো বিক্রি করে পুনরায় আরো মালামাল চুরি করে নিয়ে যাবার সময় খবর পেয়ে দোকান মালিক ও তার লোকজন এসে মালামালসহ জিহাদকে আটক করে। এ সময় স্টেডিয়ামের স্টাফ জসিম দেয়াল টপকে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই আওলাদ হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে জিহাদকে হস্তান্তর করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জিহাদ চুরির কথা স্বীকার করে জানায়, চুরিকৃত সাটার ও গ্রিল প্রেসক্লাবের সামনে ভাঙ্গারী দোকানে বিক্রি করেছে। এ সময় পুলিশ ওই ভাঙ্গারী দোকানে গিলে মালিককে জিজ্ঞেস করলে সে চোরাই মাল কেনার কথা স্বীকারে। পরে পুলিশ ভাঙ্গারী দোকানের মালিককেও আটক করে থানায় নিয়ে যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com