বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উত্তাল বানিয়াচং ॥ আজ বিকাল ৪টায় প্রতিবাদ সভার আয়োজন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১২৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে উত্তাল বানিয়াচং। সন্ধ্যায় তাৎক্ষনিকভাবে আলেম ওলামাসহ স্থানীয় মুসলিম জনতা বানিয়াচং বড়বাজারে বিশাল বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। এ সময় সংক্ষিপ্ত এক পথ সভায় বক্তারা প্রিয় নবীকে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করায় পাপন চন্দ্র গোপসহ তার সহযোগিদের ফাঁসিতে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.)। যার চরিত্রের সার্টিফিকেট প্রদান করেছেন স্বয়ং আল্লাহ তায়ালা। যদি রাসূল (সা.) কে নিয়ে কোনো কটূক্তি করা হয় তাহলে মুসলমানরা ঘরে বসে থাকবে না। এদিকে বুধবার এশার নামাযের পর স্থানীয় দারুল কোরআন মাদ্রাসায় আলেম উলামাদের আহ্বানে সামাজিক ব্যক্তিত্ব ব্যবসায়ী, আলেম ওলামা এবং তৌহিদি জনতাদের নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবীকে কটুক্তিকারি পাপন গংদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিকাল ৪ টায় স্থানীয় শহিদ মিনারে সর্বস্তরের ওলামাগনের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশের আয়োজন করার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সকল তাওহীদি জনতার উপস্থিতি কামনা করা হয়। প্রিয় নবীকে নিয়ে কটুক্তিকারী পাপন চন্দ্র গোপসহ তার অপর সহযোগিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলকত শাস্তির দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মুসলিম জনতা প্রতিবাদ জানাচ্ছেন, যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com