স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চুরি, ছিনতাইসহ অপরাধ প্রতিরোধে পুলিশ প্রশাসন ব্যকসের সাথে আলোচনা করে শহরের দোকান রাত ১২টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। জরুরি সেবা ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার রাত ২টা থেকে ৪টা পর্যন্ত সদর থানার একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকান বন্ধ করে দেন রাত ১২টার পর। সোনালি ব্যাংকের সামন থেকে ভ্রাম্যমান চায়ের দোকান থেকে ৩ জনকে আটক করা হয়। পরে সকালের দিকে তাদেরকে ছেড়ে দেয়া হয়। ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, রাত ১২টার পর চা এবং বিভিন্ন স্টেশনারী দোকান খোলা রাখা যাবে না। কারণ এসব দোকানে বসে চোর ও ছিনতাইকারীরা পুলিশকে টার্গেট করে। যার ফলে পুলিশ অপরাধীদের ধরতে পারে না কিংবা দোকানে বসে থাকলে কিছু বলাও যায় না। ওসি আরও জানান, ১২টার পর দোকান বন্ধের জন্য অভিযান চলবে।