সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী তোতা মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো: আজিজুর রহমান তোতা মিয়ার আজ ৮ম মৃত্যুবার্ষিকী। আরবী মাস অনুযায়ী আজ থেকে ৮ বছর পূর্বে সফর মাসের ২ তারিখ সোমবার জোহরের নামাজের পর তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। হাজী তোতা মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে আগামী শুক্রবার বাদ জুম্মা হবিগঞ্জ কোর্ট জামে মসজিদ ও মরহুমের গ্রামের বাড়ি পূর্ব ভাদৈ এলাকায় ৩টি মসজিদে ইসালে ছোয়াব, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে মরহুমের রূহের মাগফেরাত কামরায় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধদর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন মরহুমের একমাত্র ছেলে তৈয়বুর রহমান শ্যামল। মরহুম হাজী মো: আজিজুর রহমান তোতা মিয়া ছিলেন একজন পরহেজগার, খোদাভিরু, সহজ সরল, নীতিবান ও বিনয়ী মানুষ। তিনি হবিগঞ্জ কোর্ট জামে মসজিদের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। তিনি অত্যান্ত সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করেছিলেন। মরহুমের ব্যবসা প্রতিষ্টান মেসাস মোহামাম্মদী ষ্টোরস (তোতা মিয়ার দোকান)। তিনি জীবিত অবস্থায় মোহাম্মদীয়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করে যান। সেখানে মেসাস মোহামাম্মদী ষ্টোরস ছাড়াও চাঁদের হাসি প্রাইভেট হসপাতাল (সবুজবাগ শাখা) রয়েছে। উল্লেখ্য, মরহুম হাজী মো: আজিজুর রহমান তোতা মিয়ার একমাত্র ছেলে তৈয়বুর রহমান শ্যামল স্বপরিবারে ইংলেন্ডের ম্যানচেস্টার শহরে বসবসা করছেন। তিনি এনটিভির ম্যানচেষ্টার প্রতিনিধি হিসেবে অত্যান্ত সুনামের সহিত সাংবাদিকতা করে আসছেন। পাশাপাশি তিনি হবিগঞ্জের জনপ্রিয় সংবাদপত্র দৈনিক হবিগঞ্জের মুখের একজন পরিচালক। এছাড়াও তিনি বিভিন্ন অনলাইন টিভি ও পত্র প্রতিকার সাথে কাজ করে আসছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com