সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক আহত

  • আপডেট টাইম শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
  • ৫৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাসেল আহেমদ (২৪) নামে এক যুবক রক্তাক্ত জখম হয়েছে। আহত রাসেল আহমেদ কুর্শি গ্রামের হাজী এওর মিয়ার ছেলে। গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ শহরে এ ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-একই গ্রামের আজিদ উল্লার ছেলে আবুল হোসেনের সাথে এওর মিয়ার পারিবারিক বিরোধ চলে আসছিল। গতকাল শুক্রবার বিকালে এওর মিয়ার ছেলে রাসেল আহমেদ কোরবানির গরু কেনার জন্য হাটে আসছিল। নবীগঞ্জ শহরের আলরোজি হোটেলের সামনে পৌছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা আবুল হোসেন তাকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। আহত রাসেল জানায়, আবুল হোসেন এ সময় তার কাছে থাকা নগদ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় কুর্শি গ্রামে উত্তেজনা বিরাজ করছে। রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে শালিসের প্রক্রিয়া চলছে বলেও সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com