মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরের লাশ উদ্ধারের ঘটনা নিয়ে রহস্য সৃষ্টি

  • আপডেট টাইম বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঈদগাহ পুকুর থেকে দেশসেরা হাফেজ আহমেদ মনুসর তাহমিদের লাশ উদ্ধারের ঘটনা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। এদিকে ওই এলাকার বেশ কয়েকজন গা ঢাকা দেওয়ায় সন্দেহের তীর আরও বর্শীভূত হয়েছে। অন্যদিকে এমন মর্মান্তিক মৃত্যুতে শায়েস্তানগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মনুসর তাহমিদের মা-বা তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না। তারা বারবার মুর্চা যাচ্ছেন। তার সহপাঠীদেরও একই অবস্থা। তার পরিবারের দাবি তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে বাঁচার জন্য লাশ পানিতে ফেলে দেয়া হয়েছে। গত ২৩ জুন রাত ১২টার দিকে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো হদিস পাওয়া যায়নি। রাত ২টার দিকে পুকুর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করে। কিন্তু এরপর থেকেই আশপাশের কয়েকজন লোক আত্মগোপন করায় সন্দেহের সৃষ্টি হয়। এ বিষয়ে তাহমিদের পরিবার হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com