সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নবীগঞ্জের গৃহপরিচারিকা স্বপ্নার কন্যা সন্তানের পিতৃত্বের পরিচয় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন চুনারুঘাটের স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত নবীগঞ্জে সিয়াম হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন নবীগঞ্জ ও বানিয়াচঙ্গে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী নবির আহমেদ গ্রেফতার শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠসহ সিএনজি জব্দ বানিয়াচংয়ে আজমান হত্যা ॥ র‌্যাবের অভিযানে আরও দুই ভাই গ্রেফতার

বানিয়াচংয়ে দুই দলের সংঘর্ষে ৩০ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাঠখাল গ্রামে তুচ্ছ ঘটনায় দুই দলের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় দুইজনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার বিকালে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের এরাজত মিয়ার ভাই আপ্তাব মিয়া মানসিকভাবে অসুস্থ। গতকাল ওই সময় সে লুঙ্গি খুলে এক বাড়ির সামনে গিয়ে নাচানাচি করলে মদরিছ মিয়া বাঁধা দেয়। এ নিয়ে এরাজত মিয়া ও মদরিছ মিয়ার মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে গতকাল উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অব¯’ায় সফিক মিয়া, ইদু মিয়া, মদরিছ মিয়া, জসিম উদ্দিন, দিদার আলী, আলা উদ্দিন, জুনাইদ, নুরুল হুদা, আব্দুল মন্নাফ, মোশারফকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বানিয়াচং থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com