নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সিলেট এমসি কলেজ থেকে উঠে আসা নেতৃত্ব হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদের আহবানে নবীগঞ্জ উপজেলা বিএনপি পরিবারের প্রবীণ এবং নবীনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২১ জুন) শনিবার নবীগঞ্জ শেরপুর রোডস্থ হাজারী কমিউনিটি সেন্টারে নবীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল এর পরিচালনায় ও নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান যুগ্ম আহবায়ক (২নং ইউনিয়ন চেয়ারম্যান) আশিক মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ৫নং আউশকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারা, উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী তালুকদার, ৫নং আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান দ্বারা, ১০নং দেবপার ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট জালাল আহমেদ, ২নং ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুস সামাদ আজাদ, ১৩নং ইউনিয়ন বিএনপি নেতা আবু ইউসুফ খান, ইউপি সদস্য মোঃ জাবেদ খান, ১১নং গজনাইপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ হিরা মিয়া, মোতাছির মিয়া, মঞ্জু মিয়া, মাসুক আহমেদ, ১২ নং ইউনিয়ন বিএনপি নেতা মদরিচ আহমেদ চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মোঃ নুরুল আমিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মরম আলী, ৮নং সদর ইউনিয়ন বিএনপি নেতা আবু বক্কর মিয়া, কনু মিয়া চৌধুরী, মছদ্দর মিয়া, আজমল হোসেন, পৌর বিএনপি নেতা আব্দুল মুহিত চৌধুরী, উফরি মিয়া চৌধুরী, আব্দুল আলিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুবায়ের আহমেদ সুমন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুগ্ম আহবায়ক ডালিম চৌধুরী, শাহজাহান চৌধুরী, জাকারিয়া চৌধুরী, সফিকুল ইসলাম জুনেদ, আল আমিন চৌধুরী, ১১নং ইউনিয়ন যুবদল নেতা সেকুল আহমেদ, সেলু মিয়া, পৌর জাসাসের সাবেক আহবায়ক রাসেদ মিয়া, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ নুর আলী, আজির হাসান আরজু, তজমুল আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, রাকিব আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমেদ, ৯নং বাউসা ইউনিয়ন যুবদল নেতা মাহবুব আবেদীন মোহন, জুবেল আহমেদ চৌধুরী, ৬নং কু্র্িশ ইউনিয়ন যুবদল নেতা মুসা মিয়া, রাহেল আহমেদ, ওয়াকিল মিয়া, শাহিন মিয়া, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী নাবেদ মিয়া, এবাদুর রহমান, নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী মোঃ আলাল মিয়া, সাবের মিয়া, আল আমিন, নাজু মিয়া প্রমূখ। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোশাহিদ আলম মুরাদ বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন যার হাতেই দিবেন, কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই আসন আমরা উপহার দেব ইনশাআল্লাহ। মতবিনিময় সভা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী’র সুস্থতা কামনায় এবং দেশ ও জাতীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।