বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে হোটেল বয় হত্যা মহিলাসহ ৩ ব্যক্তি আটক

  • আপডেট টাইম শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার পশ্চিম মুড়িয়াউক গ্রামে মুহিবুর রহমান (৩২) নামের এক হোটেল বয়কে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চাচাতো ভাইসহ ৪ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের আগে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত কবুল হোসেনের পুত্র। জানা যায়, মুহিবুর ঢাকার শাহজাহানপুরে একটি হোটেলে কর্মচারীর কাজ করতো। ঈদে বাড়ি আসে। আজ শনিবার তার ঢাকায় যাওয়ার কথা ছিলো। গতকাল ওই সময় জুম্মার নামাজের পর সময় বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় মুহিবুর রহমানের বাড়িতে সিমগাছ রোপন করে তার চাচাতো ভাই দুদু মিয়া। এ সময় মুহিবুর বাধা দিলে ক্ষিপ্ত হয় দুদু মিয়া। এক পর্যায়ে দুদু মিয়া ও তার স্ত্রী রোকেয়া বেগম, তার মেয়ের জামাতা আব্দুল হোসেন ধাক্কা দিয়ে মুহিবুরকে ফেলে দিয়ে এলোপাতারি মারতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় দেয়। এ ঘটনায় ৩ জন পুরুষ ও ১ নারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া জানান, ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com