বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

বিসিক শিল্পনগরীতে আগুন অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
  • ৬৮৪ বা পড়া হয়েছে

মোঃ ছানু মিয়া ॥ হবিগঞ্জ বিসিক শিল্পনগরীতে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ধুলিয়াখালস্থ শিল্পনগরীর পুড়া মবিল শোধন কারখানা প্রমিনেন্ট লুব লিমিটেডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চার দিকে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের 1শিল্পকারখানা গুলোতে আতংক ছড়িয়ে দেখা দেয়। খবর পেয়ে সাথে সাথে হবিগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু আগুনের ভয়াবহতার কারণে তাদের পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় শ্রীমঙ্গল ও মাধবপুর দমকল বাহিনীকে খবর দেয়া হয়। পরে হবিগঞ্জ, শ্রীমঙ্গল ও মাধবপুর দমকল বাহিনীর সদস্যরা দীর্ঘ প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দমকল বাহিনীর কর্মকর্তা মোহিত বখত চৌধুরী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধ কোটি টাকা বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। তড়িৎ ব্যবস্থা গ্রহণ করায় অন্য কোন শিল্পকারখানা ক্ষতি হয়নি।
এদিকে অগ্নিকান্ডের ঘটনার সাথে সাথে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম ও হবিগঞ্জ সদর মডেল থানার ওসি নাজিম সহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com