মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ গৃহবধূ আটক

  • আপডেট টাইম শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ এক গৃহবধূকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়। অভিযুক্ত গৃহবধূর নাম রিপা বেগম (২৩)। তিনি স্থানীয় মাদক ব্যবসায়ী সুমন মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানায়, সুমন মিয়া ও রিপা বেগম দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। খবর পেয়ে সেনাবাহিনী তাদের বসত ঘর থেকে ২০ কেজি গাঁজা জব্দ করে। অভিযানের বিষয় টের পেয়ে বাসা থেকে পালিয়ে যান সুমন মিয়া। অভিযানের বিষয়ে সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দম্পতির বসতঘর থেকে ২০ কেজি গাজা জব্দ করাসহ রিপা বেগম নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ছাড়া অভিযানে সুমন মিয়ার পাসপোর্ট জব্দ ও ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত রিপা বেগমকে হবিগঞ্জ জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রবিউল্লাহর নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com