মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ জাকজমকভাবে ধর্মীয় ভাব গাম্ভীর্যে রথযাত্রা উৎসব

  • আপডেট টাইম শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারাদেশর ন্যায় নবীগঞ্জেও গতকাল ২৭ জুন শুক্রবার বিকালে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ কেদ্রীয় গোবিন্দ জিউর আখড়ায় এ উপলক্ষ্য বিভিন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছ। অনুষ্ঠানমালার মধ্য ছিল- সকালে রাধাগোবিদ নিয়ে বাজার পরিক্রমা, দুপুর আড়াইটায় রথ টেনে নিয়ে নবীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় আখড়ায় এসে সমাপ্তি করে প্রসাদ বিতরন করা হয়। রথযাত্রা উৎসবকে সুন্দর ও সুষ্ঠভাব সম্পাদনের জন্য উপজলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সকল শ্রেণী পেশার মানুষ আন্তরিকভাবে সহযোগীতা করেন। গোবিন্দ জিউড় আখড়ায় রথ উৎসব পরিচালনা কমিটির আহবায়ক শিক্ষক প্রজেশ রায় নিতনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, ওসি তদন্ত দুলাল মিয়া, নবীগঞ্জ গোবিন্দ জিউ-র মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিখিল আচার্য,সাবেক সভাপতি সুবিনয় কর, নবীগঞ্জ বাজার মার্চেন্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত আহবায়ক মৌলানা শোয়াইব আহমেদ চৌধুরী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইদুল হক চৌধুরী সাদিক, বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব, ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম উদ্দিন, বিএনপি নেতা আহমদ ঠাকুর রানা, পৌর জামায়াতের নায়েবে আমীর এমদাদুল ইসলাম, যুবদল নেতা আবুল কালাম মিঠু, উপজলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায়, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদর সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমল, উপজলা লোকনাথ সেবা সংঘের সভাপতি সুখেন্দু পুরকায়াস্থ, সাবেক সভাপতি নিতেশ রায়, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাশ, মন্টু আচার্যা, অরবিন্দু বনিক, পবিত্র বনিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নীলকন্ঠ দাশ সামন্ত নন্টী, অমলেন্দু সুত্রধর, উপজেলা রামকৃষ্ণ সংঘের সহ-সভাপতি অশােক তরু দাশ, অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু, রাখাল চন্দ্র দাশ, নৃপেন্দ্র পাল, প্রদীপ রায়, রঞ্জু দাশ, মৃদুল কান্তি রায়, শংকর দেব, উত্তম কুমার রায়, বিষ্ণু পদ রায়, বিশ্বমনি সরকার, লিটন দেবনাথ, খোকন দাশগুপ্ত, বিভু আচার্য, সুবিনয় রায়, কাঞ্চন বনিক, বিধান পাল, সাংবাদিক অঞ্জন রায়, নিতেশ দাশ, সুদীন দাশ, রাজীব দাশ, বিপুল চক্রবর্তী, বিপুল দাশ প্রমূখ। গোবিন্দ জিউ-র মন্দিরের সেবায়েত সুধাম বৈষ্ণব ও পান্না লাল ভট্টাচার্যের সার্বিক সেবাকার্য পরিচালনা করেন। রথটি বাজার প্রদক্ষিণ কালীন সময় নবীগঞ্জ থানা পুলিশের একটি টীম সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com