বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৫৯ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন ॥ গত শুক্রবার ২০ জুন শুক্রবার পুর্ব লন্ডনের পিউর চা-ই এর কনফারেন্স রুমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির এক সভা সংগঠনের সভাপতি অধ্যাপক সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরুর পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন এজেন্ডা ভিত্তিক আলোচনায় অংশ নেন সংগঠনের সাবেক সভাপতি, অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, সংগঠনের সহসভাপতি জামাল খান, এসিসটেন্ট সেক্রেটারি এস কে এম আশরাফুল হুদা, এসিসটেন্ট সেক্রেটারি মির্জা আবুল কাসেম, ট্রেজারার ড. আজিজুল আম্বিয়া, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি এ রহমান অলি, ট্রেনিং এন্ড অর্গানাইজিং সেক্রেটারি এমডি সুয়েজ মিয়া, শামীম আশরাফ ও মোঃ মুন্না মিয়া প্রমুখ ।

ভিন্ন ভিন্ন আলোচনা শেষে সংগঠনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রজেক্ট শীঘ্রই বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রজেক্ট গুলো হচ্ছে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি শিক্ষাবৃত্তি ২০২৫ আগামী জুলাই এর মধ্যে বাস্তবায়ন করা, আসন্ন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি ব্যাডমিন্টন টুনামেন্ট ২০২৫ বাস্তবায়নে সাবকমিটিকে সহযোগিতা করে টুর্নামেন্টেকে সফল করে তুলতে ২৬ জুন বৃহস্পতিবার বিকেল ৪টায় সকল সদস্যবৃন্দ নিউহাম লেজার সেন্টারের সামনে উপস্থিত থাকা, রিপোর্টিং ট্যুর এর অংশ হিসেবে বার্মিংহামে বৃটিশ নাট্যকার কবি ও সাহিত্যিক শেক্সপিয়রের বাড়ি ভ্রমণ করা এবং আগামী আগস্ট মাসে তারিখ নির্ধারণ করে গ্রুফে সবাইকে জানিয়ে দেওয়া, শীঘ্রই সংগঠনের সদস্যদের সাংবাদিকতার উপর বিশেষ প্রশিক্ষনের ব্যবস্থা করা, সংগঠনের সাবেক সভাপতি ডক্টর আনসার আহমদ উল্লাহকে ওনার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করায় জুলাই মাসে সংবর্ধনা প্রদান করা। সংগঠনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আরো কিছু বিবিধ আলোচনা করে সভার কাজ সমাপ্তি করা হয় যা পরবর্তীতে বাস্তবায়ন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com