বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

পুলিশই যেখানে নিরাপদ নয় ?

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
  • ৫৬৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ পুলিশই যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কে? চুনারুঘাট থানার দারোগা আরিফের একটি মোটরসাইকেল চুরির ঘটনা নিয়ে এমনই মন্তব্য করছেন সাধারণ মানুষ। গত ২৮ সেপ্টেম্বর মোটরসাইকেলটি চুরি হলেও এতদিন গোপন ছিল। বর্তমানে তা প্রকাশ পেয়ে গেছে।
সূত্রে জানা গেছে-ঘটনার দিন দারোগা আরিফ সীমান্ত এলাকা ঘুরে এসে রাত ২ টার দিকে মোটর সাইকেলটি বাসার বারান্দায় রেখে ঘুমিয়ে পড়েন। সকালে তিনি আর মোটর সাইকেলটি খোঁজে পাননি। নানা স্থানে সন্ধান করেও চুরি যাওয়া মোটর সাইকেলের কোন হদিস পাননি তিনি। ২৯ সেপ্টেম্বর রেমা চা বাগানে মোটর সাইকেল উদ্ধারে ব্যর্থ চেষ্টা করেছেন। এ ব্যাপারে দারোগা আরিফ কোন মন্তব্য করতে রাজি হননি। এ ব্যাপারে আবুল হোসেন নাম জনৈক ব্যক্তি মন্তব্য করতে গিয়ে বলেন-পুলিশই যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কে?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com