শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের মশাজান থেকে স্কুল ছাত্রী নিখোঁজ হওয়ার দেড়মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সকালে তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় চট্টগ্রাম ঢাকা রোড এলাকার কিশোরী ঝর্ণা আক্তার (১৪) অবস্থান করছে। সদর মডেল থানার এসআই আওলাদ হোসেনসহ একদল পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনা নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা চলছে। জানা যায়, গত ১৪ এপ্রিল আব্দাবখাই গ্রামের আহাদ মিয়ার কন্যা ঝর্ণা আক্তার নিখোঁজ হয়। এ ঘটনায় কিশোরী পরিবারের সন্দেহ হলে সদর থানায় মশাজান গ্রামের শাহজাহান মিয়ার পুত্র হৃদয় মিয়াকে আসামি করে অপহরণের মামলা করে ১৯ এপ্রিল। এরপর থেকে পুলিশ তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখে। এ নিয়ে আওলাদ হোসেন প্রায় ৯টি ভিকটিমকে উদ্ধার করেছেন। তিনি জানান, অপহরণকারী গ্রেফতার করতে পারেননি। বর্তমানে ভিকটিম তার অভিভাবক নিয়ে থানায় অবস্থান করছিলো। আজ ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দি শেষে তাকে পরিবারের জিম্মায় দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com