সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরে টিসিবি পণ্য আটকের ঘটনায় মামলা দায়ের

  • আপডেট টাইম বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে টিসিবি পণ্য আটকের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মুজিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। মামলায় আসামিরা হলেন, সদর উপজেলার রিচি ইউনিয়নের তিতখাই গ্রামের মৃত নারায়ণ রায়ের পুত্র টিসিবি ডিলার পিন্টু রায় (৫২), একই গ্রামের নন্দ রায়ের পুত্র রনি রায় (৩৫)। গত সোমবার রাত ৮টায় সেনাবাহিনীর লেঃ শাহরিয়ার নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লার উপস্থিতিতে শহরের কামড়াপুর ও বগলা বাজারের বণিক পট্টির নিকট লুলু মিয়ার দোকানে সাড়াশি অভিযান চালান। এ সময় নন্দন ট্রেডার্সের ডিলার পিন্টু দাশের দোকান থেকে বিপুল পরিমাণ মজুদ করা টিসিবি পণ্য আটক করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে ডিলার পিন্টু দাশ পালিয়ে যায়। এ সময় দুই কর্মচারীকে আটক করা হয়। জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ৪শ প্যাকেট টিসিবি পণ্য বিতরণ করার কথা থাকলেও সম্পূর্ণ মাল বিতরণ না করে অন্য মালামালগুলো কালোবাজারে বিক্রির জন্য মজুদ করে রাখা হয়। জব্দকৃত টিসিবি পণ্যের মধ্যে রয়েছে ৮শ কেজি চাল, ৪শ ৭৩ কেজি ডাল, ২’শ ২১ কেজি চিনি, ৪২৬ লিটার সোয়াবিন তেল। যার মূল্য আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা। ওসি কেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, আসামি ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com