শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

গভীর রাতে সিএনজি ছিনতাই অতপর রাস্তায় রেখে পলায়ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গভীররাতে সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে পুলিশী তৎপরতায় ছিনতাইকারীরা রাস্তায় সিএনজি রেখে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দিবাগত রাত ১টায় ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ওই সময়ে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকা থেকে যাত্রীবেশী ছিনতাইকারীরা একটি সিএনজি ভাড়া নিয়ে মিরপুর যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে বশিনা নামক স্থানে পৌছুলে ছিনতাইকারীরা চালক তাজুল ইসলামকে মারধোর করে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়। এসময় চালক তাজুল ইসলাম মিরপুরে পৌঁছে এলাকার লোকজনকে অবহিত করলে তারা বিষয়টি বাহুবল থানাকে অবহিত করেন। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ওয়্যারলেস যোগে বিভিন্ন চেক পোষ্টে জানিয়ে দেয়। এসময় ছিনতাইকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে হবিগঞ্জ সদর থানার বৈদ্যর বাজারে সিএনজিটি রেখে পালিয়ে যায়। পরে হবিগঞ্জ সদর থানা পুলিশ সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে তাজুল ইসলাম হবিগঞ্জ সদর থানায় এসে ছিনতাই হওয়া সিএনজিটি চিহ্নিত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com