বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

  • আপডেট টাইম শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ শ্রমিকের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে নবীগঞ্জে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকালে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন এবং শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সামাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুফায়েল আহমেদ এবং ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজিদুর রহমানের যৌথ পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন মিয়া, সাবেক সভাপতি আওয়াল মিয়া, আলমগীর চৌধুরী, বেনা মিয়া, খেলা মিয়া, সেলিম মিয়া, সফিক মিয়া, এহিয়া খাম, আব্দুল্লাহ মিয়া, সাহেদ মিয়া, সানুর মিয়া, মিজান মিয়া, নূর ইসলাম মিয়া, শাহিদ মিয়া, বিধান বাবু, খালেদ মিয়াসহ আরও অনেকে। বক্তারা তাঁদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার দাবি জানান। তাঁরা বলেন, শ্রমিকদের অধিকার সুরক্ষা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com