শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে শিশুকে ধর্ষণের ঘটনায় মাহফুজ কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের টিলাগাঁও গ্রামে শিশুকে ধর্ষণ করার ঘটনায় মাহফুজুর রহমান (১৫) নামের এক কিশোরকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার মাহফুজ আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। গত ৭ এপ্রিল উপজেলার টিলাগাঁও গ্রামের জিতু মিয়ার পাঁচ বছরের শিশু কন্যা তাবাসসুম বাড়ির উঠানে খেলছিল। পাশ্ববর্তী ঘরের ওয়াজ উদ্দিনের ছেলে মাহফুজ (১৫) বিস্কুটের প্রলোভন দেখিয়ে মাহফুজের বসত ঘরে নিয়ে তাবাসসুমকে ধর্ষণ করে। তাবাসসুমের চিৎকার শুনে তার মা এগিয়ে গেলে মাহফুজ পালিয়ে যায়। ঘটনার পর ধর্ষণের শিকার শিশু তাবাসসুমকে তাৎক্ষণিক চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে তাবাসসুমের বাবা বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। এর আগে পুলিশ তার বড় ভাইকে মুজিবকে ধরে এনে চাপ সৃষ্টি করে। কিন্তু মুজিব ওই মামলার আসামি নয়। ভাইকে রক্ষা করতে গতকাল মাহফুজ আদালতে আত্মসমপর্ণ করে। এরপর পুলিশ তার ভাই মুজিবকে ছেড়ে দেয়। এদিকে মাহফুজ নিজেকে নির্দোষ দাবি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com