সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জের দাউদপুরে হামলা ও সংঘর্ষে আহত ২০ ॥ ঘরবাড়ি দোকান ভাংচুর, লুটপাট!

  • আপডেট টাইম বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পূর্ব বিরোধের জের ধরে নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামে হামলা ও সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে সিলেট এমএ জি ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ সময় বাড়ি ঘর ও দোকান পাটে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত আব্দুস সহিদ মিয়ার পুত্রের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে গত ২১ মার্চ আওয়ামী লীগ নেতা মানিক মিয়ার বাকবিতন্ডা হয়। এরই জের মানিক মিয়ার ভাতিজা ইউপি যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম জুয়েল ও তার লোকজন আলমগীর নামে একজনকে ধরে নিয়ে মারধর করে। ওইদিন তাদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ মামলা দায়ের করে। উক্ত বিরোধ মিমাংসা করতে উদ্যোগ নেন নবীগঞ্জ-বাহুবল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগর সেক্রেটারি মোঃ শাহজাহান আলী। সে লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকাল সাড়ে ১১টায় শফিক মিয়ার বাড়ীতে সমঝোতা বৈঠকে বসেন। এরই মধ্যে প্রতিপক্ষের লোকজন সাংবাদিক মুজিবুর রহমানের ঘরবাড়ীতে হামলা চালায়। এ সময় রুহুল মিয়া, আরিছ মিয়া ও নাহিদ মিয়ার ৩টি দোকানে ভাংচুর ও লুটপাট করা হয়।
হামলায় গুরুতর আহত আলমগীর (৩০), লালন মিয়া (৩৫), তার স্ত্রী মিছপা বেগম (২৮), আলী হোসেন মিয়ার পুত্র রাহান মিয়া (১৪) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আশংকাজনক অবস্থায় তাদেরকে সিলেট এম,এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহত পরশ মিয়া (৫৫), হান্নান মিয়া (৫০), জসিম উদ্দীন (৩১), ইব্রাহিম মিয়া (২১), আনহার মিয়া (৩০) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে সাংবাদিক এম. মুজিবুর রহমান বলেন, যুবলীগ নেতা জুয়েল ও তার লোকজন বার বার সালিশ বিচার অমান্য করে আমাদের ঘরবাড়ী ও দোকাপাটে একাধিকবার হামলা ও লুটপাট চালায়। তিনি বলেন, এ ঘটনার থমথমে অবস্থা দেখে রাতেই থানার ওসি, পুলিশ ফাঁড়ি ইনচার্জকে অবহিত করি। কিন্তু কোন ব্যবস্থা নেয়া হয়নি। সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com