মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরের পিয়াইম গ্রামে দুর্ধর্ষ ডাকাতি ॥ আটক ১ ॥ নগদ টাকা-স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র লুট

  • আপডেট টাইম বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২১৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতের হামলায় আহত হয়েছেন একই পরিবারের ৩ জন। লুট করা হয়েছে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র। এ সময় মনাই মিয়া নামের এক দুর্ধর্ষ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সে ওই গ্রামের এংরাজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক চুরি ডাকাতির মামলা রয়েছে। সোমবার দিবাগত রাতে পিয়াইম গ্রামের জিতেন্দ্র সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, ওই দিন রাতে ১০/১২ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল জিতেন্দ্র সরকারের বসতঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে গৃহকর্তাকে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা, পরিবারের মহিলাদের ব্যবহৃত ৭ ভরি স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মুক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ডাকাত মনাই মিয়া পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে মাধবপুর থানায় মামলা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com