শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

অবৈধভাবে বালু উত্তোলনের ফলে শ্রীবাড়ী চা-বাগান ক্ষতির সম্মুখীন

  • আপডেট টাইম শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শ্রীবাড়ী চা-বাগানের গীতঘর এলাকাসহ বিভিন্ন জায়গা থেকে একটি চিহ্নিত স্বার্থান্বেষী মহল বে-আইনীভাবে জোরপূর্বক বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে। এতে বাগানের ভারসাম্য ও রাস্তাঘাট নষ্ট হচ্ছে। শ্রমিক অসন্তোষসহ বাগানটি ধ্বংস হতে চলেছে।
জানা যায়, জেলার চুনারুঘাট উপজেলার শ্রীবাড়ী চা-বাগানের গীতঘর এলাকার ২টি স্পট থেকে প্রতিনিদিন একটি চিহ্নিত স্বার্থন্বেষী মহল অবৈধভাবে বালু উত্তোলন করে, পাশ্ববর্তী জায়গায় স্টেক করে বাগানের নিজস্ব রাস্তার উপর দিয়ে ট্রাক্টার যোগে নিয়ে যায়। এছাড়া বাগানের রাস্তার পাশ্ববর্তী জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পুকুরের মতো গর্তের সৃষ্টি হচ্ছে। ভেঙ্গে যাচ্ছে বাগানের একমাত্র রাস্তা।
বাগান কর্তৃপক্ষ অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বাধা নিষেধ করলেও স্বার্থন্বেষী মহলটি তাদের কথার কোন কর্নপাত না করে পেশী শক্তির বলে নির্ভিগ্নে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে।
এতে বাগানের ভারসাম্যতা ও চলাচলের একমাত্র রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। শ্রমিক অসন্তোষসহ অর্থনৈতিক ক্ষতি সমূহ আশংকা রয়েছে। এ ব্যাপরে জরুরী ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com